আইএফআইসি ব্যাংকের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন উৎসব
আইএফআইসি ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিয়ে একটি চিত্রাঙ্কন উৎসব হয়েছে।
শুক্রবার পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে আয়োজিত শিশুদের এই চিত্রাঙ্কন উৎসবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার অংশগ্রহণকারীদের মধ্যে সনদ, ক্রেস্ট ও উপহার তুলে দেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম হাইকেল হাশমী, রায়হান-উল আমীন, শাহ মো. মঈনউদ্দিন ও নুরুল হাসনাত এ সময় উপস্থিত ছিলেন।
