নভোজাইমস’র পুরস্কার পেল ৮ গার্মেন্ট
টেকসই উৎপাদনে ভূমিকা রাখার জন্য আটটি গার্মেন্টকে পুরস্কৃত করেছে ডেনমার্কের কোম্পানি নভোজাইমস।
বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিকায়েল হেমনিতি উইথার সম্প্রতি দ্বিতীয়বারের মতো নভোজাইমস কম্বিপলিশ টিএম চ্যাম্পিয়ানশিপ ২০১৭ পুরস্কার তুলে দেন বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুরস্কার হিসেবে সনদপত্র তুলে দেন রাষ্ট্রদূত উইথার এবং নভোজাইমস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (টেকনিক্যাল) জেনস কলিন্দ।
এবছর পুরস্কার পাওয়া আটটি গার্মেন্ট হল ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস, ক্লিফটন টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, বেস টেক্সটাইলস লিমিটেড, শাহ আমানত নিটিং অ্যান্ড ডায়িং, এনএজেড বাংলাদেশ লিমিটেড, টেক্সটওউন লি: এসকে হিউস লি এবং পলো নিট কম্পোজিট মিলস।
অনুষ্ঠানে টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এসকিউ হিউস গার্মেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শরৎ পদ্মশ্রী।
