২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবুপে মার্চেন্টদের জন্য ইবিএল পেমেন্ট গেটওয়ে

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও লিবুপে ‘ইবিএল স্কাইপে- অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস’ বিষয়ে একটি চুক্তি বিনিময় করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 07:07 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

ইবিএলের হেড অব কনজ্যুমার ব্যাংকিং এম নাজিম এ চৌধুরী, লিবুপের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনোভেশন অফিসার কাজী মনিরুল কবির ঢাকায় এই চুক্তি বিনিময় করেন বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই চুক্তির ফলে ইবিএল ভিসা অথবা মাস্টারকার্ডের মাধ্যমে লিবুপের মার্চেন্টদের জন্য সব অনলাইন পেমেন্ট প্রসেস করবে।