এসডিজি নিয়ে নাগরিক সম্মেলন হবে ৬ ডিসেম্বর
ঢাকায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(এসডিজি) বিষয়ক নাগরিক সম্মেলন অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর।
‘কাউকে পেছনে রাখা যাবে না’ প্রতিপাদ্য নিয়ে এই সম্মেলন আয়োজন করছে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম’।
বৃহস্পতিবার প্ল্যাটফর্মটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, “সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে এসডিজি অভীষ্টগুলোর তাৎপর্য স¤পর্কে দেশব্যাপী সচেতনতা সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠী কোনোভাবেই যেন এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ার সুফল থেকে বঞ্চিত না হয় এ ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করা। সেসঙ্গে এসডিজি বাস্তবায়নে বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকাকে কার্যকর ও দৃশ্যমান করা।”
বৃহস্পতিবার নাগরিক প্ল্যাটফর্মের সচিবালয় সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) পক্ষ থেকে বৃহস্পতিবার সম্মেলনের লোগো এবং ওয়েবসাইট উন্মোচন করা হয়েছে।
