২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোটোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিকুর রহিম

বাংলাদেশে লোটো’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 07:10 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

ঢাকার এক হোটেলে এই চুক্তি সই হয় বলে বৃহস্পতবিার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তির আওতায় এখন থেকে লোটো’র বিভিন্ন প্রচার র্কাযক্রমে অংশ নেবেন মুশফিক।

অনুষ্ঠানে মুশফিক বলেন, “লোটো বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ব্র্যান্ড। আশা করি সবাই এখানে তার পছন্দের স্টাইল খুঁজে পাবেন। আমার মনে হয় পছন্দের শট খেলতে না পারলে যেমন লাগে, পছন্দের স্টাইল খুঁজে না পেলেও তেমনি আপসেট হতে হয়।”

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উপস্থিতিতে লোটো’র এএমএফ (অ্যাডাপ্টো মেমরি ফোম) টেকনোলজির নতুন মডেলের একটি জুতার মোড়ক উন্মোচন করেন মুশফিকুর রহিম ।