শাহ্জালাল ব্যাংকের বোর্ড অডিট কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর বোর্ড অডিট কমিটির ১৯৯তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরী।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক মোহাম্মদ গোলাম কুদ্দুস, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ উপস্থিত ছিলেন।
