সিঙ্গারের সঙ্গে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসের চুক্তি
ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড সিঙ্গার-এর সঙ্গে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস লিমিটেড (বিইইএস) একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
এ চুক্তির আওতায় বিইইএসের কর্মীরা সিঙ্গার ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স পণ্যসহ হোম অ্যাপ্লায়েন্স ও ফার্নিচার কিস্তি সুবিধার মাধ্যমে কিনতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইইএস-এর নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রবিন, উপ-নির্বাহী পরিচালক মুনাওয়ার রেজা খান, প্রশাসন ও অডিট বিভাগের পরিচালক দিদারুল আলম খান, প্রশিক্ষণ ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. আব্দুস সালাম, সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এইচ এম ফাইরোজ, কর্পোরেট সেলস বিভাগের জেনারেল ম্যানেজার আসগর হোসেন, কর্পোরেট সেলস বিভাগের ম্যানেজার মো. ফারহাদ হাবীব, কর্পোরেট সেলস বিভাগের ডেপুটি ম্যানেজার এমএসএম জাহেদী আজম প্রমুখ।
