বাংলাদেশ ব্যাংকে নতুন নির্বাহী পরিচালক
মহাব্যবস্থাপক এস এম রবিউল হাসান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।
সোমবার তিনি নির্বাহী পরিচালক পদে যোগ দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পদোন্নতির আগে রবিউল হাসান ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগে কর্মরত ছিলেন।
রবিউল হাসান ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।
এরপর তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়, ব্যাংক পরিদর্শন বিভাগ, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে কাজ করেন।
