কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গী হল নভোএয়ার
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের এয়ারলাইন পার্টনার হল বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি নভোএয়ার ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়েছে।
এতে আরও বলা হয়, নভোএয়ারের সিনিয়র ম্যানেজার এ কে এম মাহফুজুল আলম ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিসা কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, বিপিএলের খেলায় অংশ নিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের খেলোয়াড় এবং কর্মকর্তারা সিলেট ও চট্টগ্রাম রুটে নভোএয়ারে ভ্রমণ করবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
