সিঙ্গাপুরের ফেরার পার্কের সঙ্গে এমটিবির সমঝোতা চুক্তি
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-এমটিবির সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে সিঙ্গাপুরের হাসপাতাল ফেরার পার্ক।
সম্প্রতি রাজধানীর কারওরান বাজারে এমটিবির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, চুক্তি অনুযায়ী স্বাস্থ্য সেবা গ্রহণে এমটিবি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ‘বিশেষ সুবিধা’ দেবে ফেরার পার্ক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফেরার পার্ক হাসপাতালের হেড অব মার্কেটিং লুইস অ্যাং, হাসপাতালের ঢাকা অফিসের ম্যানেজিং ডিরেক্টর মিনো লিউ, ব্যবস্থাপক মাঈন উদ্দীন আকাশ, এমটিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, এসইভিপি অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং তারেক রিয়াজ খান ও এসভিপি অ্যান্ড হেড অব কার্ডস মোহাম্মদ আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।
