শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৭২৭তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
ব্যাংকের পরিচালক মো. তৌহিদুর রহমান, আনোয়ার হোসেন খান, খন্দকার শাকিব আহমেদ, মোহাম্মদ গোলাম কুদ্দুস, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ সভায় উপস্থিত ছিলেন।
