২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-সিঙ্গাপুর পথে প্রতিদিন ইউএস-বাংলার ফ্লাইট

যাত্রীদের চাহিদার বিষয় বিবেচনায় নিয়ে ঢাকা-সিঙ্গাপুর রুটে প্রতিদিন ফ্লাইট চালানো শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 08:07 PM

Updated : 12 Apr 2022, 12:37 AM

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ অক্টোবর থেকে সপ্তাহে প্রতিদিন ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট চলছে।

এই রুটে আগে সপ্তাহে চারটি ফ্লাইট চলত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, “প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিটে ইউএস-বাংলার ফ্লাইট ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং পরদিন সিঙ্গাপুর স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে অবতরণ করে।”

আর প্রতিদিন স্থানীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে সিঙ্গাপুর থেকে ফ্লাইট ছেড়ে সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ঢাকা-সিঙ্গাপুর রুটে একপথের সর্বনিম্ন ভাড়া ১৫ হাজার ৬৭০ টাকা এবং ফিরতি টিকেটের দাম ২৫ হাজার ৪৯৯ টাকা।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে।