২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্ডিয়ান হাইকমিশনের দীপাবলী আয়োজনে ‘আল্ট্রাটেক সিমেন্ট’

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে ইন্ডিয়ান হাইকমিশনের ‘দীপাবলী’ আয়োজনে আল্ট্রাটেক সিমেন্টসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় দেশীয় এবং বহুজাতিক বিভিন্ন কোম্পানি অংশ নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 10:21 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে কোম্পানিগুলো তাদের নিজ নিজ স্টলে তাদের  উৎপাদিত পণ্য প্রদর্শন করে।এই আয়োজনে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার ও শীর্ষস্থানীয় দেশীয়  এবং বহুজাতিক বিভিন্ন কোম্পানির প্রধানরা।

সিমেন্ট উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান আল্ট্রাটেক সিমেন্টের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কান্ট্রি ম্যানেজার গৌতম চ্যাটার্জী, মার্কেটিং এর হেড কামাল হোসেন এবং শীর্ষস্থানীয় কর্মকর্তারা।