২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সিঙ্গার ফার্নিচার মেলা

উত্তরের জেলা দিনাজপুরে শুরু হয়েছে সিঙ্গার ফার্নিচার মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 08:44 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

বৃহস্পতিবার সকালে জোড়া ব্রীজে অবস্থিত বন্ধন কমিউনটি সেন্টারে চারদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

সিঙ্গারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, নির্দিষ্ট সিঙ্গার ফার্নিচারে আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধার পাশাপাশি ওয়ারেন্টি ও কিস্তি-সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। ২৫ হাজার টাকায় সোফাসেট ও ৩০ হাজার টাকায় বেডরুম সেট ক্রয় করা যাবে

মেলায় আগ্রহী ক্রেতারা সর্বোচ্চ ২০শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধায় সিঙ্গার ফার্নিচার ক্রয় করতে পারবেন বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

মেলায় শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্যবহারিক প্রদর্শনীও থাকবে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।