২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মোড়কে প্রাণ গুঁড়া মশলা

প্রাণের অন্যতম রপ্তানিপণ্য ‘প্রাণ গুঁড়া মশলা’ নতুন মোড়কে বাজারজাত শুরু করেছে কোম্পানিটি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 06:42 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

বুধবার রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে নতুন মোড়ক উন্মোচন করেন প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিশ্বের শতাধিক দেশে রপ্তানি হচ্ছে প্রাণ গুঁড়া মশলা।

প্রাণ মশলার হেড অব বিজনেস তানভীর হাসান জানান, ভোক্তদের কাছে খাঁটি মশলা পৌঁছে দিতে উৎপাদন প্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেয় প্রাণ। এজন্য মশলা তৈরির প্রতিটি ধাপে ব্যবহার করা হয় উন্নত প্রযুক্তি।