শনির আখড়ায় ইয়ামাহার নতুন শো-রুম
ঢাকার শনির আখড়ায় ইয়ামাহার নতুন শো-রুম উদ্বোধন করেছে জাপানি কোম্পানিটির বাংলাদেশে একমাত্র পরিবেশক এসিআই মটরস।
তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার শনির আখড়ার রায়েরবাগ কদমতলী এলাকায় ক্রিসেন্ট এন্টারপ্রাইজ নামে এই নতুন শো-রুমটির উদ্বোধন হয়েছে।
