শাহ্জালাল ইসলামী ব্যাংকে মুদ্রা পাচার প্রতিরোধ নিয়ে কর্মশালা
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখায় নিয়োজিত মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত কর্মশালাটিতে মুদ্রা পাচার প্রতিরোধ এবং এ বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর উপ-প্রধান মোহাম্মদ মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান এন্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা এম আখতার হোসেন কর্মশালায় বক্তব্য রাখেন।
