২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসবিএসি ব্যাংকের নতুন শাখা খাতুনগঞ্জে

চট্টগ্রমের খাতুনগঞ্জে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 05:52 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন খাতুনগঞ্জের আছিয়া ম্যানসনে ৫৯তম শাখাটির উদ্বোধন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মাকসুদুর রহমান, পরিচালক বেগম সুফিয়া আমজাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, ক্রেডিট ডিভিশনের প্রধান মো. মামুনুর রশিদ মোল্লা, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী।

ব্যাংকটির কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম অনুষ্ঠান সঞ্চালনা করেন।