ঢাকাসহ ২৬ জেলায় আরএফএল বেস্ট বাই
গৃহস্থালী প্লাস্টিক পণ্যের রিটেইল চেইনশপ ‘আরএফএল বেস্ট বাই’ এর ১৭২টি শোরুম এখন ঢাকাসহ দেশের ২৬টি জেলায় চালু রয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
আগামী বছর নাগাদ শোরুমের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন চেইনশপের চিফ ইনচার্জ রাহাত জাহান শামীম।
তিনি জানান, আরএফএলের সব পণ্য যাতে একই ছাদের নীচে পাওয়া যায় সে লক্ষ্যে বেস্ট বাইয়ের যাত্রা শুরু ২০১১ সালের অক্টোবরে। ক্রেতাদের চাহিদা সাপেক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে আরএফএল বেস্ট বাই।
“এছাড়া নতুন নতুন পণ্য যুক্ত হচ্ছে জনপ্রিয় এই চেইনশপে। সম্প্রতি যুক্ত হয়েছে কসমেটিকস, ফুটওয়্যার ও মোবাইল এক্সেসরিজ। সবমিলিয়ে বেস্ট বাইয়ে মিলছে তিন হাজারের বেশি পণ্য,” বলেন তিনি।
বেস্ট বাইয়ের ব্র্যান্ড ম্যানেজার দেওয়ান মো. মেহেদী হাসান জানান, শিগগিরই বেস্ট বাই ক্রেতাদের জন্য মেম্বারশিপ সুবিধা চালু করতে যাচ্ছে।
এর ফলে ক্রেতারা পণ্য কেনাকাটায় নানা ধরনের সুবিধা ও ছাড় পাবেন। এছাড়া ক্রেতারা অনলাইনেও পণ্যের অর্ডার করতে পারবেন।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বালেন, “পণ্যের বৈচিত্র্যে ও গুণগত মানের কারণে মাত্র ছয় বছরে ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে চেইনশপটি।
