২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের কিস্তিতে ল্যাপটপ কেনার সুযোগ সিঙ্গারে

শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে এবং সহজ পেমেন্ট স্কিমে ল্যাপটপ বিক্রির কার্যক্রম শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 05:58 PM

Updated : 12 Apr 2022, 12:27 AM

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সবার জন্য ল্যাপটপ’ শীর্ষক এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সিঙ্গারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেল ও এইচপির সহযোগিতায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে এই কার্যক্রম।

এর আওতায় দেশব্যাপী সব সিঙ্গার আউটলেট থেকে শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে ও সহজ পেমেন্ট স্কিমের মাধ্যমে উন্নতমানের ডেল ও এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে পারবেন।

সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ এম ফাইরোজ বলেন, সহজ মাসিক কিস্তিতে আট মাস পর্যন্ত কোনো সুদ ছাড়াই ল্যাপটপ কেনা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিঙ্গার বাংলাদেশের বিপণন পরিচালক ভাজিরা তেন্নাকুন, এইচপি বাংলাদেশের দেশীয় ব্যবস্থাপক ইমরুল হোসাইন ভূঁইয়া ও ডেল বাংলাদেশের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক সারোয়ার চৌধুরী উপস্থিত ছিলেন।