২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার শুরু `বাংলাদেশ ওয়াটার এক্সপো’

টেকসই ভবিষ্যতের লক্ষ্যে পানি খাতের ওপর বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরতে বৃহস্পতিবার থেকে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ওয়াটার এক্সপো ২০১৭’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 04:58 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তিনদিনের এই এই প্রর্দশনী থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো জানিয়েছে আয়োজকরা।

এতে বলা হয়, পানি সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তি নিয়ে অভিজ্ঞতা বিনিময়, পানি ও অপচয়কৃত পানির প্রযুক্তি নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার মধ্যকার উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে প্রদর্শনীতে। পানি ব্যবহারের টেকসই উপায় এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপর নীতিমালার প্রয়োজনীয়তার ওপরও প্রর্দশনীতে আলোকপাত করা হবে।

সংসদ সদস্য এম এইচ মিল্লাত অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন কথা রয়েছে। এছাড়া অন্যদের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল করিম এবং পরিবেশ বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মো. ইমতিয়াজ হাশমির অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রত্যন্ত অঞ্চলে পরিষ্কার পানি সরবরাহ, লবণাক্তহীন পানি, খাবার পানি, প্রক্রিয়াজাত পানি, অপচয়কৃত পানি এবং জিরো লিকুইড ডিজচার্জ ইত্যাদি বিষয় প্রর্দশনীতে প্রাধান্য পাবে।

পানি সংশ্লিষ্ট সর্বাধুনিক প্রযুক্তির পণ্য উৎপাদন ও সেবা প্রদানকারী বিভিন্ন কোম্পানিও এ প্রর্দশনীতে অংশ নেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অ্যাড্রয়েট ওয়াটার এনভায়রনমেন্ট কনসালটেনশন লিমিটেডর সহায়তায় ওয়াটার টুডে প্রাইভেট লিমিটেড এবং ই-থ্রি সলিউশন যৌথভাবে এ প্রর্দশনীর আয়োজন করছে।