পূর্ব তিমুরে যাচ্ছে ওয়ালটন পণ্য
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব-তিমুরে ‘বড় পরিসরে’ হোম অ্যাপ্লায়েন্স ও ইলেক্ট্রিকাল পণ্য রপ্তানি করতে যাচ্ছে ওয়াল্টন।
বুধবার প্রতিষ্ঠানটির দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সপ্তাহে পূর্ব-তিমুরে উল্লেখযোগ্য পরিমাণ ফ্রিজ, এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ বিভিন্ন পণ্য রপ্তানি হবে।
এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ২২টি দেশে পণ্য রপ্তানি করে আসছে ওয়াল্টন। এছাড়া শ্রীলঙ্কা, ইরাক ও সোমালিয়ায় পণ্য রপ্তানি করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
