ইয়াসমিনস বডি ফিটনেস স্টুডিওর যাত্রা শুরু
মুম্বাইভিত্তিক সেলিব্রিটি ফিটনেস স্পেশালিস্ট ইয়াসমিন করাচিওয়ালার সুবিখ্যাত ‘ইয়াসমিনস বডিইমেজের’ ঢাকা ফ্রেঞ্চাইজি ‘ইয়াসমিনস বডি ইমেজ ফর ফিটনেস স্টুডিওর’ যাত্রা শুরু করেছে।
শনিবার স্টুডিও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাজধানীর বনানী বি-ব্লকের ইননস্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
এতে বলা হয়, ইয়াসমিন করাচিওয়ালা বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, কারিনা কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, দীপিকা পাড়ুকোন, ইলিয়ানা ডিক্রুজ, প্রীতি জিনতা, মালাইকা আরোরা, বিপাশা বসু, জারিন খানকে নিয়মিত ট্রেনিং করান।
তিন হাজার বর্গফুট জায়গা নিয়ে শুধু নারীদের জন্য তৈরি স্টুডিওটির নিরাপত্তায় অগ্রাধিকার থাকছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাইরে সার্বক্ষণিক গানম্যান থাকছে। পিলাটেস ছাড়া কার্ডিয়াক ইয়োগা এ ফিটনেস স্টুডিওর অন্যতম আকর্ষণ। আর পিলাটেসের মধ্যে থাকছে টিআরএক্স, ফাংশনাল ট্রেনিং ও জিম সুবিধা।
