দারাজের পরিবেশনায় বাংলাদেশের প্রথম টয়কন
ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ডটকম ডটবিডির পরিবেশনায় বাংলাদেশে এই প্রথম উদযাপিত হতে যাচ্ছে টয় কনভেনশন।
দারাজ ডটকম ডটবিডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি এখন থেকে টয়কন বিডির টাইটেল স্পনসর।
রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে ২৩ ও ২৪ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে টয়কন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের টয় সংগ্রাহকদের প্রোমোট করাই দারাজের লক্ষ্য। এই টয়কন মেলা শেষ হয়ে যাওয়ার পর থেকে দারাজ অনলাইন শপে পাওয়া যাবে কালেক্টিবল সব খেলনা।
টয়কনে অংশগ্রহণকারী খেলনা বিক্রেতাদের সাথে ইতোমধ্যেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে দারাজ বাংলাদেশের। টয়কনের সকল পণ্য পাওয়া যাবে দারাজের টয়কন অনলাইন শপ থেকে।
