২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ব্যবসায়ীদের নানা কর্মসূচি

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে নেটওয়ার্কিং বিস্তার ও উদ্ভাবন বিনিময়ের উদ্যোগ নেবে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2017, 10:41 PM

Updated : 19 Aug 2022, 05:35 PM

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে সফরে থাকা এফবিসিসিআই প্রতিনিধি দল এই উদ্যোগ নেবে।

প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সভাপতি শফিউল ইসলাম।  

প্রতিনিধি দলটি জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশন ও অন্যান্য অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেবে গ্রহন করবেন বলে এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্ক বিস্তারের লক্ষ্যে প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ গ্লোবাল চেম্বার অব কমার্সের আয়োজনে অনুষ্ঠেয় ‘বিজনেস সামিটে’ অংশ নেবে।

এছাড়া এফবিসিসিআই নেতারা আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্সের (এবিবিএ) উদ্যোগে ‘১০তম বার্ষিক ব্যবসা সম্মেলন’ এ যোগ দেবেন। এই সম্মেলনে এফবিসিসিআই এবং এবিবিএর মধ্যে বাণিজ্য সম্পর্কিত তথ্য বিনিময় এবং দুই দেশের  মধ্যে প্রতিনিধি দল বিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হবে।

ইউএনডিপির সহায়তায় বাংলাদেশ ও কানাডার যৌথ আয়োজনে ‘এসডিজি বাস্তবায়ন, অর্থায়ন ও মনিটরিং : সাউথ-সাউথ ও ট্রায়াঙ্গুলার সহযোগিতার মাধ্যমে নিজ নিজ উদ্ভাবন বিনিময়’ শীর্ষক আলোচনায়ও অংশ নেবেন তারা।