সিঙ্গার আউটলেটে মিলবে এইচপি পণ্য
আমেরিকান আইটি ব্র্যান্ড এইচপির পণ্য এখন থেকে সিঙ্গার বাংলাদেশের সব আউটলেটে পাওয়া যাবে।
শনিবার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি সিঙ্গার বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন এইচপি ইনকরপোরেপের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসাইন ভুঁইয়া এবং সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এইচ এম ফাইরোজ।
এইচপির বাংলাদেশে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সালাউদ্দিন মোহাম্মদ আদেল, মার্কেটিং স্পেশালিস্ট ফাহিমা আফরিন এষা, সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ভাজিরা তেন্নাকুন, সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী ও প্রোডাক্ট ম্যানেজার জাহিদুল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
