এসিআই মটরসের পৃষ্ঠপোষকতায় নাইন বল ওপেন টুর্নামেন্ট
শুরু হয়েছে বিলিয়ার্ড খেলার প্রতিযোগিতা ‘নাইন বল ওপেন টুর্নামেন্ট ২০১৭’।
বুধবার রাজধানীর মোহাম্মদপুর রিং রোডে ‘তাসকিন’স টেরিটোরি’ রেস্টুরেন্টে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় রয়েছে এসিআই মটরস।
২২ সেপ্টেম্বর পর্যন্ত চলা টুর্নামেন্টে ১২৮ জন অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিলিয়ার্ড টুর্নামেন্টে অংশগ্রহণকারী ও এসিআই মটরসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইয়ামাহা মটরসাইকেলের বাংলাদেশে একমাত্র পরিবেশক এসিআই মটরস।
ফাস্ট বোলার তাসকিন আহমেদ ইয়ামাহা মটর সাইকেলের ব্রান্ড অ্যাম্বাসেডর।
