সৌদি আরবের সঙ্গে বাণিজ্য বাড়াতে কাজ করবে এফবিসিসিআই
দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এফবিসিসিআই ও সৌদি আরব।
বৃহস্পতিবার মতিঝিলে এফবিসিসিআই ভবনে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলামের মধ্যে বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গোলাম মসীহ তার মেয়াদকালেই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে যথাযথ উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এসময় এফবিসিসিআই পরিচালক তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু এবং মো. নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।
