তিতাসের বিল শাহজালাল ব্যাংকের যে কোনো শাখায়
তিতাস গ্যাসের গ্রাহকরা এখন থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় অনলাইনে বিল পরিশোধ করতে পারবেন।
বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাথে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম এবং তিতাস গ্যাসের কোম্পানি সচিব মো. মুস্তাক আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মির মশিউর রহমান, প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের পরিচালক শংকর কুমার দাশ, শাহ্জালাল ইসলামী ব্যাংকের ইভিপি ও বিজনেন্স ডেভোলোপমেন্ট অ্যান্ড মার্কেটিং ডিভিশনের মোহাম্মদ আশফাকুল হক, ফখরুল ইসলাম, এসএভিপি বিজনেন্স ডেভোলোপমেন্ট অ্যান্ড মার্কেটিং ডিভিশন এবং কাওরান বাজার শাখার ব্যবস্থাপক ও ভিপি শেখ ওহাইদুল হাসান উপস্থিত ছিলেন।
