২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ‘ডেইলি শপিংয়ের’ বিক্রয়কেন্দ্র

রাজধানীর উত্তরায় ছয় নম্বর সেক্টরে নতুন বিক্রয়কেন্দ্র চালু করেছে গৃহস্থালি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ডেইলি শপিং’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2017, 08:41 PM

Updated : 19 Aug 2022, 05:31 PM

সম্প্রতি উত্তরা ছয় নম্বর সেক্টরের আলাওল রোডে এ নতুন আউটলেটটির উদ্বোধন করেন প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পার্সোনাল কেয়ার  ও প্লাস্টিকসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য পাওয়া যাবে এ আউটলেটে।

রাজধানীর মধ্যবাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও, মধুবাগসহ বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৪৯টি আউটলেট রয়েছে।   

অনুষ্ঠানে ডেইলি শপিংয়ের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) গালিব ফাররোখ বখত্, অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকার ও রিজিওনাল ম্যানেজার ফিরোজ আলম উপস্থিত ছিলেন ।