২২৪৬ ক্যাশ অফিসার নেবে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক
ব্যাংকার্স সিলেকশন কমিটিভুক্ত রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে ২ হাজার ২৪৬ জন ক্যাশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
এই নিয়োগের বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে সোনালী ব্যাংক একহাজার ২৭৪ জন, জনতা ব্যাংক ৬৩৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ২১ জন ও বাংলাদেশ কৃষি ব্যাংক ৩১৮ জন নেবে।
তবে পদের সংখ্যা পরে বাড়তে বা কমতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
যোগ্যতাসম্পন্নদের মধ্যে যাদের বয়স ২০১৭ সালের ১ সেপ্টেম্বরে বয়স ৩০ বছর বা তার চেয়ে কম তারা আবেদন করতে পারবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে ১৬০০০- ১৭৬৪০ থেকে ৩৫০৪০- ৩৮৬৪০ টাকা হবে। এর সঙ্গে নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাও দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
