২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাপটপের দক্ষতা নিয়ে হুয়াওয়ে মিডিয়াপ্যাড টি৩-১০ বাজারে

মিডিয়াপ্যাডের নতুন মডেল টি৩-১০ দেশের বাজারে নিয়ে এল স্মাটফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2017, 05:23 PM

Updated : 19 Aug 2022, 05:30 PM

বৃহস্পতিবার হুয়াওয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন ডিজাইন ও ফিচারের পাশাপাশি দুর্দান্ত পারফরমেন্সের ট্যাবটি ফ্যাশন সচেতন, সদ্য স্কুলে ভর্তি হওয়া শিশু, বয়স্ক এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে।

পাওয়ার সেভিং প্রযুক্তিসহ প্রিমিয়াম ক্যাটাগরির ট্যাবটিতে ব্যবহার করা হয়েছে ৪ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, গতানুগতিক কাজের বাইরে বিনোদনমূলক কাজও সহজে করতে মিডিয়াপ্যাড সিরিজের নতুন ট্যাবটি গুরুত্বপূর্ণ টুল হিসেবে কাজ করবে।

“ট্যাবটির অভিনব ফিচার হচ্ছে এর কিডস কর্নারটি। সদ্য স্কুলে ভর্তি হওয়া শিশুরা যেন নিশ্চিন্তে ট্যাবটি ব্যবহার করতে পারে সেক্ষেত্রে ট্যাবটিতে কিডস কর্নার বিল্ট-ইন আকারে দেওয়া হয়েছে।”

তিনি জানান, অভিভাবকরা চাইলে পাসওয়ার্ড ব্যবহার করে শিশুরা কোন কোন অ্যাপ ব্যবহার করবে তা নিয়ন্ত্রণ করতে পারবে। একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে শিশুদেরকে ট্যাবটি ব্যবহার করতে দিতে পারবেন অভিভাবকরা। শিশুরাও পাসওয়ার্ড টাইপ করে ট্যাবটি ব্যবহার করতে পারবে স্বাচ্ছন্দে।

এছাড়া বাড়তি কি-বোর্ড ও মাউস যুক্ত করে ল্যাপটপ হিসেবেও ব্যবহার করা যাবে হুয়াওয়ে মিডিয়াপ্যাড টি৩-১০। যেকোনো কি-বোর্ড ব্যবহার করে সহজে বহনযোগ্য ট্যাবটি দাপ্তরিকসহ যেকোনো কাজে ভারি ল্যাপটপের বদলে ব্যবহার করা যাবে।

মিডিয়াপ্যাড টি৩-১০ আগামি ১০ সেপ্টেম্বর থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধারা সিটি শপিং মলের হুয়াওয়ে এক্সপেরিয়েন্স স্টোরসহ দেশের ৬৪টি জেলার হুয়াওয়ের ব্র্যান্ড শপগুলোতে পাওয়া যাবে।

২০ হাজার ৩০০ টাকায় এ মিডিয়াপ্যাডে সঙ্গে উপহার হিসেবে ক্রেতারা পাবেন একটি আকর্ষণীয় ফ্লিপ কভার।