রবির মূল কোম্পানি আজিয়াটার মুনাফা বেড়েছে
মালয়েশিয়াভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদের নিট মুনাফা ৮২ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) শেষে বাংলাদেশের টেলিযোগাযোগ অপারেটর রবির মূল কোম্পানি আজিয়াটার করপরবর্তী মুনাফা বেড়ে ৪৮৯ দশমিক ১ মিলিয়ন মালয়শীয় রিঙ্গিতে দাঁড়িয়েছে।
প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় ব্যবসায় অগ্রগতির ফলে মুনাফা বেড়েছে বলে সোমবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে পরিচালিত আজিয়াটার কোম্পানি আইডিয়া দ্বিতীয় প্রান্তিকে ১০৯ দশমিক ৪ মিলিয়ন আরএম ও প্রথম প্রান্তিকে ২৫ দশমিক ২ মিলিয়ন আরএম লোকসান না করলে মুনাফা বেড়ে দ্বিগুণ হতে পারত।
“তীব্র প্রতিযোগিতার মধ্যেও রাজস্ব ৩ শতাংশ বেড়ে ৬ দশমিক ১ বিলিয়ন আরএমে দাঁড়িয়েছে, যা কোনো প্রান্তিকে অর্জিত রাজস্বের সর্বোচ্চ। প্রতিটি দেশে প্রতিযোগী কোম্পাগিুলোর তুলনায় আজিয়াটার কোম্পানিগুলো ব্যবসায়িক দিক থেকে এগিয়ে থাকায় এ ফলাফল সম্ভব হয়েছে।”
প্রথম প্রান্তিক থেকে দ্বিতীয় প্রান্তিকে ডেটা থেকে রাজস্ব ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা নিট মুনাফা বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। আজিয়াটার অর্জিত মোট রাজস্বের ৪৪ দশমিক ১ শতাংশ আসছে ডেটা সেবা থেকে, যা অপারেটরটিকে ইন্টারনেট সেবায় বাজারের শীর্ষ অবস্থানে নিয়ে এসেছে।
আজিয়াটা গ্রুপে ২০১৭ সালের জুন পর্যন্ত রাজস্ব ১৫ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১ দশমিক ৯ বিলিয়ন আরএম, ইবিআইটিডিএ ১২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৪ বিলিয়ন আরএম এবং পিএটি ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৪১ দশমিক ১ মিলিয়ন আরএমএ দাঁড়িয়েছে।
প্রথম প্রান্তিকে আজিয়াটার নগদ মূলধন ছিল ৬ দশমিক ৭ বিলিয়ন যা দ্বিতীয় প্রান্তিকে বেড়ে হয়েছে ৭ দশমিক ৪ বিলিয়ন। একই সময়ে মোট ঋণ বা ইবিআইটিডিএ ২ দশমিক ৩ গুণ থেকে বৃদ্ধি পেয়ে ২ দশমিক ৪ গুণ হয়েছে।
দ্বিতীয় প্রান্তিকে আজিয়াটার ব্যবসায়িক চিত্র # গ্রুপের মোট রাজস্ব ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা টাকার অঙ্কে ৬ দশমিক ১ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত (আরএম); কোনো প্রান্তিকে সর্বোচ্চ রাজস্ব অর্জনের রেকর্ড # ইবিআইটিডিএ ৫ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ দশমিক ৩ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিতে দাঁড়িয়েছে। # আইডিয়ায় ক্রমাগত লোকসানের পরও পিএটি ৮২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৭৯ দশমিক ১ মিলিয়ন আরএমে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত নতুন প্রতিযোগীর মুখোমুখি হচ্ছে ভারতীয় বাজার ব্যয় ও মূলধনী বিনিয়োগে গৃহীত পরিকল্পনার ফলে প্রায় ৫৮০ মিলিয়ন আরএম ব্যয় সংকোচন হয়েছে # ইবিআইটিডিএ ২ দশমিক ৩ গুণ বৃদ্ধি পাওয়ায় মোট নগদ মূলধনের পরিমাণ ৭ দশমিক ৪ বিলিয়নে দাঁড়িয়েছে, যা গ্রুপের সার্বিক আর্থিক পরিস্থিতিকে দৃঢ় করেছে # প্রতি শেয়ারে ৫ সেন অভ্যন্তরীণ লভ্যাংশ ঘোষণা |
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেটা খাতে ক্রমবর্ধমান অগ্রগতির মাধ্যমে দক্ষিণ এশিয়ার অপারেটরগুলো থেকে রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। ব্যবসার সকল খাতে রাজস্ব বৃদ্ধি পাওয়ায় কিছু প্রতিবন্ধকতার পরও শ্রীলঙ্কার কোম্পানি ডায়লগ অগ্রগতি ধরে রেখেছে।
গত প্রান্তিক থেকে এ প্রান্তিকে ইবিআইটিডিএ ২ দশমিক ৭ পার্সেন্টেজ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩৫ দশমিক ৩ শতাংশ হয়েছে। এ বছরের জুন পর্যন্ত ডায়লগের ডেটা থেকে অর্জিত রাজস্ব ৪৪ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মোট রাজস্বের ২০ দশমিক ৫ শতাংশ।
অন্যদিকে রবি-এয়ারটেল একীভূতকরণ শেষ হওয়ার পর বাজারে কোম্পানির শেয়ার ০ দশমিক ৮ পার্সেন্টেজ পয়েন্ট বেড়ে দ্বিতীয় প্রান্তিকে ২৭ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। সেবা খাতে রাজস্ব বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮ শতাংশ। এ বছরের জুন পর্যন্ত ডেটা থেকে রাজস্ব ৯৫ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মোট রাজস্বের ১৭ দশমিক ৪ শতাংশ।
নেপালে পরিচালিত আজিয়াটার কোম্পানি এনসেল জুনে ফোরজি সেবা চালু করায় গত প্রান্তিক থেকে এ প্রান্তিকে ডেটা রাজস্ব ১৬ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মোট রাজস্বের ১৭ দশমিক ৪ শতাংশ।
আজিয়াটার প্রেসিডেন্ট ও গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার তান শ্রী জামালুদিন ইব্রাহিম বলেন, “২০১৬ সালের শেষের দিকে ব্যয় ও মূলধনী বিনিয়োগে আরো পরিকল্পিতভাবে অগ্রসর হওয়ায় আজিয়াটার ৬শ’ মিলিয়ন আরএম সাশ্রয় হয়েছে।
“সব মিলিয়ে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে সাফল্যমণ্ডিত ফলাফল অর্জিত হয়েছে আমাদের।”
