এসিআই পাওয়ার টিলারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি
এসিআই পাওয়ার টিলারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর এসিআই সেন্টারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।
এসিআই পাওয়ার টিলারের পক্ষে এসিআই মটরস এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস চুক্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসিআই পাওয়ার টিলার সিরিজের মধ্যে রয়েছে রেগুলার, ক্লাসিক, আর২৮ এবং আর২৪।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে এসিআই মটরসের ম্যানেজিং ডিরেক্টর এফএইচ আনসারী, এক্সিকিউটিভ ডিরেক্টর অব ফিন্যান্স অ্যান্ড প্ল্যানিং প্রদীপ কর চৌধুরী এবং মার্কেটিং ম্যানেজার আসিফ ফয়সাল রুমি উপস্থিত ছিলেন।
