প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিকাশের ৫০ লাখ টাকা
বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে।
বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক হস্তান্তর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসময় বিকাশের পরিচালনা পর্ষদের সদস্য নিহাদ কবির এবং চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অবঃ) উপস্থিত ছিলেন।
বিকাশের এই অনুদানে প্রতিষ্ঠানের নিজস্বতহবিল এবং কর্মীরা স্বেচ্ছায় অর্থ দিয়েছেন।
সামাজিক দায়বদ্ধতার প্রতি অঙ্গিকারবদ্ধ একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে বিকাশের অসহায় মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
দেশের উত্তরাঞ্চলের বন্যার্তদের সহায়তার জন্য বিকাশ সম্প্রতি ১০ সদস্যদের একটি দলপাঠিয়ে কুড়িগ্রাম জেলার দুর্গম চরগুলোর প্রায় ২ হাজার পরিবারের মধ্যে ৩০ মেট্রিক টন খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করে।
পরিবার প্রতি দুই সপ্তাহ চলার উপযোগী এই খাদ্য ও ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, চিনি, মশলা, বিশুদ্ধ খাবার পানি, বিস্কুট, জরুরি ওষুধ, খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধকরন ট্যাবলেট।
বিকাশের এই কার্যক্রম থেকে বন্যার্ত প্রায় ১০ হাজার মানুষ উপকৃত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
