প্রতিযোগীদের পুরস্কার দিল ভিশন ইলেকট্রনিক্স
রমজান উপলক্ষে সেলফি তোলা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে ভিশন ইলেকট্রনিক্স।
বুধবার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয় বলে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিযোগিতায় প্রথম বিজয়ী নাশিয়াত আসিফ, দ্বিতীয় রহমান লামিয়া ও তৃতীয় তমা জামান পেয়েছেন যথাক্রমে ভিশন রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন ও ব্লেন্ডার।
এছাড়া আরশাদ মুরাদ, ফারজানা ববি, অনিকা উলফাত, ফাহমিদা এলাহী অন্তরা, রাধা সেন, রিমি রহমান ও শায়লা উর্মি পেয়েছেন ভিশন ব্র্যান্ডের বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিশন ইলেকট্রনিক্সের ব্র্যান্ড ম্যানেজার রকিব আহমেদ ও মুহিত চক্রবর্তী।
রমজান উপলক্ষে পরিবারের নারী সদস্যদের সেহরি কিংবা ইফতারের সময় রান্নায় সহায়তা করে সেলফি তোলা প্রতিযোগিতার আয়োজন করে ভিশন ইলেকট্রনিক্স। অংশগ্রহণকারীরা তাদের সেলফি তুলে ভিশন ইলেকট্রনিক্সের ফেসবুক পেইজে পাঠিয়ে দিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।
গত ৮ জুন থেকে ২৫ জুন চলা এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ১০ হাজার প্রতিযোগী। এদের মধ্যে থেকে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
