২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাড্ডায় কার্লকেয়ারের শাখা

মোবাইল ফোন এক্সেসরিজ প্রতিষ্ঠান ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সার্ভিস ব্র্যান্ড কার্লকেয়ার ঢাকার বাড্ডাতে তাদের ২২তম শাখা চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 09:29 PM

Updated : 19 Aug 2022, 05:26 PM

ট্রানশান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক উইলি চুই সম্প্রতি এই শাখা উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে ট্রানশান বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক বলেন, “কার্লকেয়ার দেশব্যাপী সার্ভিস নেটওয়ার্ক বিস্তৃতি এবং কানেকশন পয়েন্ট বাড়ানোর মাধ্যমে দ্রুততার সাথে প্রয়োজনীয় এবং তাৎক্ষণিক সেবা নিশ্চিত করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রানশান বাংলাদেশ লিমিটেডের ডিভিশনাল সেলস হেড শফিউল আলম, আঞ্চলিক পারিবেশক শরিফুল আলম, কার্লকেয়ারের অপারেশন ম্যানেজার মাহফুজ উল হক মিরাজ প্রমুখ।