২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে রিজেন্টের ‘বোয়িং ৭৩৭’

ঢাকা-চট্টগ্রাম রুটে বোয়িং উড়োজাহাজের মাধ্যমে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে রিজেন্ট এয়ারওয়েজ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 09:27 PM

Updated : 19 Aug 2022, 05:26 PM

বুধবার রিজেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে চারটি এবং সপ্তাহের চারদিন অতিরিক্ত একটি ‘বোয়িং ৭৩৭’ চলবে।

আগে এই রুটে বোয়িংয়ের পাশাপাশি ড্যাশ-৮ উড়োজাহাজ চলাচল করত; এখন শুধু ‘বোয়িং ৭৩৭’ চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল সাড়ে ৮টা, সন্ধ্যা ৭টা, রাত ৮টা এবং রাত সোয়া ৯টায় ঢাকা থেকে চট্টগ্রাম; সকাল সোয়া ৮টা, পৌনে ১০টা, বেলা সাড়ে ১২টা এবং রাত নয়টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকায় ‘বোয়িং ৭৩৭’ উড়োজাহাজ চলবে।

এছাড়া সপ্তাহের প্রতি রোব, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার ঢাকা থেকে সকাল নয়টা ২০ মিনিট এবং চট্টগ্রাম থেকে বিকাল চারটা ৩৫ মিনিটে অতিরিক্ত একটি বোয়িং চলাচল করবে।

বর্তমানে রিজেন্টের বহরে পাঁচটি ‘বোয়িং ৭৩৭’ এবং দুইটি ‘ড্যাশ ৮’ উড়োজাহাজ রয়েছে।