‘এক টাকায় আহার’ কর্মসূচিতে প্রাণের সহায়তা
পথশিশুদের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘এক টাকায় আহার’ কর্মসূচিতে সহায়তা দিয়েছে প্রাণ ড্রিংকিং ওয়াটার।
গত শুক্রবার কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে বিপুল সংখ্যক পথশিশু প্রাণ ড্রিংকিং ওয়াটারের আয়োজনে দুপুরের আহারে অংশ নেয় বলে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানে হয়।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ ও প্রাণ বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আল জাবেরসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে গত ১০ মার্চ রাজধানীর হাতিরঝিলে সুবিধাবঞ্চিত পথশিশুদের সহযোগিতার জন্য প্রাণ ড্রিংকিং ওয়াটার আয়োজন করে ‘ওয়াকাথন’ প্রতিযোগিতা।
