বিজয়ীদের বাড়ি ফেরার টিকেট দিল আইপিডিসি
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড তাদের ঈদ উচ্ছ্বাস ক্যাম্পেইনের বিজয়ীদের ঈদে বাড়ি যাওয়ার টিকেট হস্তান্তর করেছে।
রোববার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইপিডিসি সম্প্রতি তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে ফেইসবুক ফলোয়ারদের জন্য একটি ক্যাম্পেইনের আয়োজন করে, যাদের মধ্যে ৫০ জন ফলোয়ার ঈদের পরিকল্পনা কমেন্ট করে তাদের বন্ধু/প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের জন্য নিজের বাড়ি যাওয়ার টিকেট জিতে নেয়।
এই ক্যাম্পেইনে ৫০ জন ফলোয়ার সারা দেশের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য সর্বমোট ১০০টি টিকেট জিতে নিয়েছে।
