২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ওয়ালটন ফ্রিজ-টিভিতে ১০ শতাংশ ছাড়

কোরবানির ঈদে ফ্রিজ, টিভি ও হোম এ্যাপ্লায়েন্সে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 08:38 PM

Updated : 19 Aug 2022, 05:23 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানায়, গ্রাহকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন সেপ্টেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত।

এবারের কোরবানি ঈদে পাঁচ লাখ ইউনিট ফ্রিজ বিক্রির লক্ষ্য ঠিক করেছে ওয়ালটন। চলতি মাসের প্রথম দিনেই লক্ষাধিক ফ্রিজ বিক্রি করে স্থানীয় বাজারে রেকর্ড সৃষ্টি করার কথা জানিয়েছে কোম্পানিটি।

ওয়ালটন বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার জানান, এবারের কোরবানি ঈদে ফ্রিজের বাড়তি চাহিদার উল্লেখযোগ্য অংশ নিজেদের দখলে নিতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছিল।

“যার প্রেক্ষিতে চলতি মাসের প্রথম দিনেই বিক্রি হয়েছিল এক লাখ ৪৫৪৭টি ফ্রিজ।”