২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলজি’র ঈদ অফারে মাশরাফির সঙ্গে বিদেশ ভ্রমণ

কোরবানির ঈদ উপলক্ষে ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড এলজি’র দেওয়া অফারে পণ্য ক্রেতাদের মধ্যে নির্বাচিতদের বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ থাকছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 07:18 PM

Updated : 11 Oct 2022, 02:27 PM

এছাড়া  স্ক্র্যাচ কার্ডে শতভাগ পর্যন্ত ক্যাশব্যাকের অফারও দিচ্ছে এলজি।

এলজি ইলেক্ট্রনিক্স রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঈদ উপলক্ষে এলজি অনুমোদিত শো-রুম থেকে পণ্য কিনলে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন ক্রেতারা। ওই কার্ড ঘষে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ শতভাগ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পাশাপাশি ফ্রি এলইডি টিভি ও ডিপ ফ্রিজ পুরস্কারও রয়েছে। মাসিক কিস্তিতেও কেনা যাবে এলজি পণ্য।

এলজি ইলেক্ট্রনিকস বাংলাদেশের হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিকস মাহমুদুল হাসান বলেন, “টেকসই পণ্য ও অনন্য সেবা নিশ্চিতে এলজি সব সময় এগিয়ে। ক্রেতাদের সন্তুষ্টি ও স্বাচ্ছন্দ্যকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। ঈদ উৎসবকে আরও আনন্দঘন করার জন্য নতুন অফার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- মাশরাফির সাথে বিদেশ ভ্রমণ, বিক্রিত পণ্যে শতভাগ পর্যন্ত মূল্য ছাড়।”

কোরবানির ঈদ উপলক্ষে এলজি প্রিমিয়াম ‘ইনস্টাভিউ’ সাইড বাই সাইড রেফ্রিজারেটর এনেছে। এ প্রযুক্তির ফ্রিজের ভেতরটা দরজা না খুলেই দেখা যায়।

বিশ্বে একমাত্র এলজিই এ প্রযুক্তি নিয়ে এসেছে এবং  এটি গ্রাহকদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এলজির ‘আল্ট্রাকুল নো ফ্রস্ট’ রেফ্রিজারেটরে বিদ্যুৎ চলে যাওয়ার পর ১০ ঘণ্টা জিনিসপত্র ঠাণ্ডা থাকে।