বাসাবোতে ‘মিঠাই’ এর বিক্রয়কেন্দ্র
ঢাকার বাসাবোতে একটি বিক্রয়কেন্দ্র চালু করেছে রিটেইল চেইনশপ ‘মিঠাই’।
রোববার প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মিঠাই’র একবিংশ এই শোরুম গত মঙ্গলবার উদ্বোধন করা হয়।
যাত্রা শুরু উপলক্ষে প্রথম ছয় দিন মিষ্টি ও দই কিনলে এই বিক্রয়কেন্দ্রের ক্রেতারা ১০ শতাংশ ছাড় পাচ্ছেন।
মিষ্টি ছাড়াও শনপাপড়ি, বার্গার, চিকেন ফ্রাই, চিকেন নাগেট, চিকেন শর্মা, ফ্রায়েড রাইস, কফি, লাচ্ছি, জুস ও বেভারেজসহ বিভিন্ন খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে মিঠাইয়ের এই বিক্রয়কেন্দ্রে।
মিঠাইয়ের অপারেশন ম্যানেজার আশরাফুল আলম, ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মাদ মুজাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মাদ পারভেজ ও সেলস ম্যানেজার পলাশ সমাদ্দার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
