২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সন্তুর সাবান বাংলাদেশের বাজারে

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সঙ্গে মিলে ভারতের উইপ্রো কনজ্যুমার কেয়ার বাংলাদেশের বাজারে আনলো সন্তুর সাবান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 03:42 PM

Updated : 19 Aug 2022, 05:23 PM

সম্প্রতি রাজধানীর আমারি ঢাকা হোটেলে এ সাবানের বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয় বলে রোববার হক গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, “এ দেশের বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্যাকেজিং, নতুন আকার ও উন্নত ফর্মুলার সন্তুর সাবান বাজারজাত করবে প্রতিষ্ঠান দুটি।”

উইপ্রো কনজ্যুমার কেয়ারের হেড অব সার্ক প্রিয়দর্শী রঞ্জন বলেন, “আমরা বাংলাদেশের বাজারে আমাদের কার্যকর উপস্থিতি নিশ্চিত এবং ভোক্তাদের কাছে আমাদের সাবানকে আকর্ষণীয় পণ্য হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”

হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম হক জানান, বাংলাদেশে সন্তুর সাবানের উৎপাদন, বিতরণসহ পুরো কার্যক্রমে তার প্রতিষ্ঠান সহযোগিতা করবে।