বাংলালিংকের জনসংযোগের দায়িত্বে বেঞ্চমার্ক পিআর
মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের কৌশলগত ও কর্পোরেট কম্যুনিকেশনের দায়িত্ব নিয়েছে বেঞ্চমার্ক পিআর।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয় বলে রোববার জনসংযোগ সেবাদাতা প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বেঞ্চমার্ক পিআর এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফ কায়সার এবং বাংলালিংকের হেড অফ কর্পোরেট কম্যুনিকেশনস আসিফ আহমেদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে বাংলালিংকের সিইও এরিক আস, বেঞ্চমার্ক পিআর এর পলিসি লিড এ এফ এম আসাদুজ্জামান, ফিন্যান্স ম্যানেজার অশোক কুমার দাস, বাংলালিংকের কর্পোরেট কম্যুনিকেশন ম্যানেজার অঙ্কিত সুরেকা ও বেঞ্চমার্ক পিআর এর কনটেন্ট ম্যানেজার কাজী শাফওয়াত জেরিনও উপস্থিত ছিলেন সেখানে।
