বুয়েটের সঙ্গে যৌথ কর্মসূচিতে হোলসিম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সঙ্গে যৌথভাবে গ্র্যাজুয়েট ট্রেইনি প্রোগ্রাম চালু করেছে হোলসিম সিমেন্ট বাংলাদেশ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার এই প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে বুয়েটের বিভিন্ন বিভাগের ১২ জনকে হোলসিম সিমেন্ট বাংলাদেশের করপোরেট অফিসে স্বাগত জানান লাফারজ হোলসিমের বাংলাদেশ প্রতিনিধি রাজেশ সুরানা।
উদ্বোধনী অনুষ্ঠানে বুয়েটের ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইজাজ হোসেন, মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আশিকুর রহমানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
