২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আরও ৩ ব্যাংকের অনুদান

বন্যা দুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে ব্র্যাক ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক ও ইস্টার্ণ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 09:40 PM

Updated : 11 Oct 2022, 02:25 PM

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনার হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

ব্র্যাক ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক পরিচালক শিব নারায়ন কৈরী ৩ কোটি টাকা, শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষে চেয়ারম্যান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান ও ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের পক্ষে চেয়ারম্যান এম গাজিউল হক ৩ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এর আগে বুধবার প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছিল।