বিনামূল্যে সিঙ্গার ফ্রিজ পেয়েছেন ২০০ জন
অগাস্ট মাসের প্রথম তিন সপ্তাহে সিঙ্গার থেকে ফ্রিজ কেনার পর এখন পর্যন্ত দুইশ জন তাদের ফ্রিজ পুরোপুরি বিনামূল্যে পেয়েছেন।
বৃহস্পতিবার সিঙ্গারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানির ঈদকে সামনে রেখে এ মাসে শুরু হয়েছে ‘সিঙ্গার ঈদ অফারে সবাই কাত, ৩০০ ফ্রি ফ্রিজে বাজিমাত’' ক্যাম্পেইন।
এই ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ কিনে ক্রেতা তার মোবাইল ফোন থেকে ৬৯৬৯ নম্বরে মেসেজ পাঠালে ক্রয় করা ফ্রিজটির পুরো মূল্য ফেরত পেতে পারেন।
এই ক্যাম্পেইনে সিঙ্গার আরও দিচ্ছে টিভি, মাইক্রোওয়েভ ওভেনসহ সব ধরনের কিচেন অ্যাপ্লায়েন্সে আকর্ষণীয় অফার।
