বিতার্কিকদের জন্য ‘রবি টেন মিনিট স্কুলের’ টিউটোরিয়াল
প্রথমবারের মতো স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্কের ধরণ নিয়ে একটি সমন্বিত টিউটোরিয়াল চালু করেছে ‘রবি টেন মিনিট স্কুল’।
প্লাটফরমটির ওয়েবসাইটের (www.10minuteschool.com) স্কিল ডেভলপমেন্ট বিভাগে টিউটোরিয়ালগুলো পাওয়া যাবে।
মোবাইল ফোন অপারেটর রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভিডিও টিউটোরিয়ালগুলোতে বির্তকের মৌলিক বিষয়গুলো থেকে শুরু করা হয়েছে; যেমন: সংসদীয় বিতর্ক কী? পয়েন্ট অফ প্রিভিলেজ কি? পয়েন্ট অফ অর্ডার কি?- ইত্যাদি বিষয়ে ধারণা পাবেন শিক্ষার্থীরা।
বিতর্ক শিখতে আগ্রহী অথচ কিভাবে শুরু করবেন তা বুঝতে পারছেন না অথবা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না, এমন যে কেউ এই টিউটোরিয়ালগুলো থেকে প্রয়োজনীয় পরামর্শ পাবেন।বিতর্কের মৌলিক বিষয়গুলো থেকে শুরু করে চূড়ান্ত পর্যায়ের কৌশলসম্পর্কে জানা যাবে এসব টিউটোরিয়াল থেকে।
পাশাপাশি এ ভিডিওগুলো নিয়মিত বিতার্কিকদের দক্ষতা ঝালাই করে নিতেও সহায়ক হবে। শিক্ষণের যেকোনো পর্যায় থেকে এ টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হবেন শিক্ষার্থীরা।
বাংলা বিতর্ক বিভাগে সংসদীয় বির্তকের নিয়মাবলী তুলে ধরা হয়েছে। এ অংশে রয়েছে বিতর্কের প্রাথমিক বিষয়গুলোর পাশাপাশি দেহভঙ্গী থেকে শুরু করে বক্তৃতায় সংখ্যাগত তথ্যা কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কিত আলোচনা।
ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট বিভাগে দেওয়া পাঠগুলো থেকে বির্তকের বিভিন্ন সহজবোধ্য কৌশল থেকে শুরু করে জটিল কৌশলগুলো সম্পর্কে ধারণা পাবেন শিক্ষার্থীরা।
‘রবি টেন মিনিট স্কুল’র প্রত্যাশা, এ টিউটোরিয়ালগুলো (বিনামূল্যে) তরুণদের মধ্যে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পেতে গঠনমূলক বির্তকের সংস্কৃতি গড়ে তুলবে।
