২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম

এনসিসি ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. নূরুন নেওয়াজ সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 08:26 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নূরুন নেওয়াজ সেলিম চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

তিনি ইলেক্ট্রোমার্ট লি., ট্রেড ইন্টারন্যাশনাল মার্কেটিং লি. এর চেয়ারম্যান ও সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান।

নুরুন নেওয়াজ সেলিম ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য।